৬ আগস্ট থেকে আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট

২৯ জুলাই, ২০২০ ১৯:২৮  
আগামী ৬ আগস্ট থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচার কাজ চলবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন। ওইদিন সকাল সাড়ে ১১টা থেকে বিচারপতি মো. নূরুজ্জামান তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানী গ্রহণ করবেন। বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস রোগের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানী গ্রহণ করবেন।